কারা অধিদফতরের মাসব্যাপী মাদকবিরোধী কার্যক্রম শুরু

by Nur Alam Khan

সারা দেশের মতো দেশের কারাগারগুলোতেও মাদকের প্রভাব বিস্তার করেছে। এবার কারাগারকে মাদকমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কারা অধিদফতর। এর অংশ হিসেবে কারারক্ষী, বন্দি এবং দর্শনার্থীদের ওপর ডোপ টেস্ট চালু করা হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের আর্থ–সামাজিক প্রেক্ষাপটেও মাদকের প্রভাব উদ্বেগজনক হারে বাড়ছে। দেশের কারাগারও এর বাইরে নয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জেল সেপ্টেম্বর মাসকে মাদকবিরোধী কার্যক্রমের মাস ঘোষণা করে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জেল মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্থানীয় কারা প্রশাসন, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, কারাগারে প্রবেশের সময় দর্শনার্থী, বন্দি ও কারা কর্মকর্তা–কর্মচারীদের বিশেষ তল্লাশি, কারারক্ষী, বন্দি ও দর্শনার্থীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম, সন্দেহভাজন কারারক্ষী ও বন্দিদের ডোপ টেস্ট চালু।

ডোপ টেস্টের মাধ্যমে সম্ভাব্য মাদকসেবীদের শনাক্ত করে অধিকতর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’ মূলমন্ত্রকে সামনে রেখে দেশের কারাগারগুলোতে বিপথগামী মানুষদের সংশোধন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ জেল কাজ করে যাচ্ছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222