ম্যাচ শেষে বাবা হারানোর খবর পেলেন লঙ্কান স্পিনার ভেল্লালাগে

by Fatih Work

 স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তবে ম্যাচের পর ব্যক্তিগতভাবে দুঃসংবাদই অপেক্ষা করছিল দুনিথ ভেল্লালাগের জন্য। ম্যাচ শেষ হওয়ার পরপরই বাবার মৃত্যুর খবর পান এই লঙ্কান স্পিনার।

বিজ্ঞাপন
banner

গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বল হাতে খুব একটা সফল হননি ভেল্লালাগে। ৪ ওভারে খরচ করেন ৪৯ রান। মোহাম্মদ নবির হাতে এক ওভারে টানা ৫ ছক্কা হজম করেন তিনি। যদিও একমাত্র উইকেট হিসেবে ফেরান ইব্রাহিম জাদরানকে। ম্যাচ শেষে তার দল ৬ উইকেটের জয় পায়, নিশ্চিত করে সুপার ফোরের টিকিট। কিন্তু জয়ের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ভেল্লালাগের জন্য। ম্যাচ শেষ হতেই শ্রীলঙ্কান টিম ম্যানেজারের কাছ থেকে জানতে পারেন বাবার মৃত্যুর খবর।

লঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়্যার জানিয়েছে, কলম্বোয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুনিথ ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। তিনিও ছিলেন ক্রিকেটপ্রেমী। উইকেটকিপার-ব্যাটার হিসেবে ‘প্রিন্স অব ওয়েলস’ ক্রিকেট দলের হয়ে কিছু ম্যাচ খেলেছিলেন তিনি। তবে পরবর্তীতে অন্য পেশায় চলে যান।

ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ভেল্লালাগের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাবার মৃত্যুর মর্মান্তিক সংবাদটি পেয়েছে সে।”

উল্লেখ্য, ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222