হাসরাঙ্গার স্টাইলে উদযাপন করে ভাইরাল ‘আবরার’

by Fatih Work

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় ছিল পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের উদযাপন। ১৩তম ওভারের প্রথম ডেলিভারিতে উইকেট নেওয়ার পর আবরার শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গার সিগনেচার সেলিব্রেশন ভঙ্গি ‘এপিস’ নকল করেন। হাসরাঙ্গাকে বোল্ড করার পরপরই তার স্টাইলেই উদযাপন করেন তিনি। মুহূর্তেই এই দৃশ্য ভাইরাল হয়ে পড়ে। ভক্তরা তার উইকেট এবং বিনোদনমূলক স্টাইল, সবকিছুর জন্যই প্রশংসা করেন। ক্লিপটি অল্প সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিন পাকিস্তানের বোলাররা সম্মিলিতভাবে দারুণ বোলিং করে সুপার ফোর পর্বের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে তুলনামূলক কম স্কোরে আটকে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে করতে পারে মাত্র ১৩৩/৮। যদিও এক প্রান্ত আগলে কামিন্দু মেন্ডিস। তুলে নেন অর্ধশতক। শ্রীলঙ্কার শুরুটা ছিল বেশ নড়বড়ে। শাহিন শাহ আফ্রিদি তার প্রথম দুই ওভারেই তুলে নেন দুই ওপেনার—কুশল মেন্ডিস (০) ও পাথুম নিসাঙ্কা (৮)-কে। পাওয়ারপ্লে শেষে ৫৩ রান তুললেও তারা হারায় আরও একটি উইকেট।

বিজ্ঞাপন
banner

পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার একটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল অলরাউন্ডার হুসেন তালাতকে একাদশে রাখা। তিনি নিজের প্রথম ওভারেই মাত্র দুটি বল করেই শ্রীলঙ্কার ইনিংস ধসিয়ে দেন। তাদের রান তখন দাঁড়ায় ৫৮/৫। এই পতনের পর ওয়ানিন্দু হাসরাঙ্গা (১৫) ও কামিন্দু মেন্ডিস গড়েন ২২ রানের জুটি। তবে ১৩তম ওভারে আবরার আহমেদের এক দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে যান হাসরাঙ্গা। শেষ পর্যন্ত কামিন্দু মেন্ডিস ৪৪ বলে ৫০ রান করেন, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। ইনিংসের শেষ ওভারে শাহিন আফ্রিদির বলে আউট হন তিনিও।

পাকিস্তানের হয়ে সেরা বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। চার ওভারে ৩ উইকেট নিয়ে দেন মাত্র ২৮ রান। হারিস রউফ ও হুসেন তালাত নেন দুটি করে উইকেট। আবরার আহমেদ পান একটি উইকেট—তবে তার হাসরাঙ্গা অনুকরণ করে করা উদযাপনই ছিল দিনের সবচেয়ে আলোচিত মুহূর্ত।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222