গা’জা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা
কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত মিডিয়া ফ্লোটিলা অভিযানে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
তিনি ইতালি থেকে গাজার উদ্দেশে এই বিশেষ ফ্লোটিলায় যোগ দিয়েছেন।
‘মিডিয়া ফ্লোটিলার লক্ষ্য হলো বিশ্ববাসীর কাছে গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার বাস্তব চিত্র তুলে ধরা এবং গণমাধ্যমের স্বাধীন কণ্ঠস্বরকে জোরালো করা।
অভিযানটি বিভিন্ন দেশের সাংবাদিক, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠিত হয়েছে, যাতে মূলধারার গণমাধ্যমের নীরবতা ভেঙে গাজায় ঘটতে থাকা মানবিক বিপর্যয়ের সত্যতা আন্তর্জাতিক অঙ্গনে আরও স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায়।
শহিদুল আলম এর আগেও মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। এবার তার এই অংশগ্রহণ বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
