হারের একাধিক কারণ জানালেন রশিদ

by Fatih Work

৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল জয় একরকম সময়ের ব্যাপার আফগানিস্তানের জন্য। কিন্তু ব্যাট হাতে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন মিলে রচনা করেন নাটকীয় প্রত্যাবর্তন। তাদের জোড়া ইনিংসে ভর করে ৪ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ, ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজরা।

শারজাহর এই উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে হতাশ আফগান অধিনায়ক রশিদ খান। পুরস্কার বিতরণী মঞ্চে এসে তিনি স্পষ্টভাবে ব্যর্থতার কারণগুলো তুলে ধরেন। রশিদ বলেন, “আমি মনে করি শেষটা আরও ভালো হতে পারত। টি-টোয়েন্টিতে মনোযোগ ও মোমেন্টাম হারালেই বিপদে পড়তে হয়। একবার ম্যাচ থেকে পিছিয়ে পড়লে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে।” আজ আফগানিস্তান ব্যাট হাতে সংগ্রহ করে ১৫০ রান, যা এই উইকেটে যথেষ্ট ছিল না বলে মনে করেন রশিদ। তার ভাষ্য,

বিজ্ঞাপন
banner

“আমার মনে হয়েছে ১৭০–১৮০ রান করা সম্ভব ছিল। কিন্তু আমরা ভালো শট খেলতে পারিনি।”

তবে নিজের দলের ব্যর্থতা মেনে নিতে কার্পণ্য করেননি এই লেগস্পিনার।

“আমি মনে করি, প্রথম ১০ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। এই উইকেটে যত বেশি স্ট্যাম্পে বল করা যায়, তত বেশি সাফল্য আসে। বাইরে বল করলে ব্যাটারের জন্য রান তোলা সহজ হয়ে যায়। আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু মাঠে প্রয়োগ করতে পারিনি।”

তবে রশিদ আশাবাদী, ম্যাচের শেষ দিকে স্ট্যাম্পে ধারাবাহিক বল করে যে সাফল্য পাওয়া গেছে, তা পরবর্তী ম্যাচে দলের জন্য ইতিবাচক শিক্ষা হিসেবে কাজ করবে। আগামী ম্যাচে সিরিজে ফিরতে মরিয়া আফগানিস্তান। অন্যদিকে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ চাইবে কাজ শেষ করে সিরিজ নিজেদের করে নিতে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222