ফিল্ডিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে ছিলাম: রশিদ খান

by Fatih Work

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের পর বাংলাদেশ। আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে পেরেছে কেবল এই তিন দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজের শেষ ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর নিজেদের ফিল্ডিং ব্যর্থতাকেই দায়ী করেছেন আফগান অধিনায়ক রশিদ খান।

শেষ ম্যাচে একাধিক ক্যাচ ছেড়েছেন আফগান ফিল্ডাররা। এ ছাড়া মিস ফিল্ডিংয়ে হাত ফসকে গেছে বেশ কিছু রান। আগের দুই ম্যাচেও একই দৃশ্য দেখা গেছে। বিশেষ করে প্রথম টি-টোয়েন্টিতে অন্তত পাঁচটি ক্যাচ মিস করেন আফগান ফিল্ডাররা, যার মধ্যে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন একাই পেয়েছিলেন চারটি ‘লাইফ’।

বিজ্ঞাপন
banner

তিন ম্যাচে ধারাবাহিকভাবে এমন ফিল্ডিং ব্যর্থতায় হতাশ রশিদ খান বলেন,

“সত্যি বলতে আমরা বাজে ক্রিকেট খেলেছি এবং তারা দুর্দান্ত খেলেছে। সিরিজজুড়ে ব্যাটিং ও বোলিংয়ে তারা ভালো করেছে, বিশেষ করে ফিল্ডিংয়ে। আমার মনে হয়, এই জায়গায় আমরা তাদের চেয়ে অনেক পিছিয়ে ছিলাম।”

তিনি আরও বলেন,

“আমরা অনেকগুলো ক্যাচ ছেড়েছি। ক্যাচই আপনাকে ম্যাচ জেতায়। বোলিং ভিন্ন ব্যাপার, তবে ফিল্ডিংয়ে আমরা অনেক বেশি পিছিয়ে ছিলাম। তাই তারা এই ৩–০ ব্যবধানে সিরিজ জিতল।”

সিরিজে বাংলাদেশ দলের ধারাবাহিক পারফরম্যান্স ও আফগান ফিল্ডিং ব্যর্থতার এই সমন্বয়েই গড়ে উঠেছে ঐতিহাসিক হোয়াইটওয়াশ—যা প্রমাণ করে, ছোট ফরম্যাটেও এখন বাংলাদেশ ধারাবাহিকতার নতুন উচ্চতায়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222