‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

by Fatih Work

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, খবর পেযে ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধারে কাজ করছে। জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়। ট্রেন উদ্ধারে কাজ চলছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222