কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজে শতভাগ অকৃতকার্য, শিক্ষার মান নিয়ে উদ্বেগ

by Fatih Work

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেলার ৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই  উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান, অবকাঠামো, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন
banner

শতভাগ অকৃতকার্য হওয়া ৯টি কলেজ গুলো হলো, সিংগারডাবরিহাট কলেজ, চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, রাশেদ খান মেনন কলেজ, টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ, সমাজ কল্যাণ উইমেন্স কলেজ, চিলাখানা মডেল কলেজ, কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, ঢোলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ।

এই ফলাফল জেলা জুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে। শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, পর্যাপ্ত পাঠদানের অভাব এবং অনুশীলনমূলক শিক্ষার ঘাটতি এর অন্যতম কারণ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থতার কারণ চিহ্নিত করে ওইসব প্রতিষ্ঠানে শিক্ষক প্রশিক্ষণ, পাঠদান পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হবে।

বিভিন্ন অভিভাবক ও সচেতন মহলের প্রশ্ন—সারা বছর শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেয়? প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করছে?
উল্লেখ্য এবছর দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯% যা গতবছর ২০২৪এ ছিল ৭৭.৫৬ শতাংশ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222