বিপিএলে চূড়ান্ত পাঁচ দলের নাম

by naymurbd1999@gmail.com

পাঁচ দলের অংশগ্রহণে চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তার আগে, আজ এক বিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর চূড়ান্ত নাম ঘোষণা করেছে আয়োজক কমিটি।

ফ্র্যাঞ্চাইজি রেজিস্ট্রেশন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, চূড়ান্ত এই তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর—এই পাঁচ শহরের দল অংশ নেবে। আসরে অংশগ্রহণকারী দলগুলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স নামে খেলবে।

বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস আগের মতোই ‘রংপুর রাইডার্স’ নামেই পরিচিত থাকবে। চট্টগ্রামের টাইএঙ্গেল স্পোর্টস খেলবে ‘চট্টগ্রাম রয়্যালস’ নামে। নাবিল গ্রুপ মালিকানাধীন রাজশাহী ফ্রাঞ্চাইজি খেলবে ‘রাজশাহী ওয়ারিয়র্স’ নামে। ফ্রাঞ্চাইজিটি এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে। যে কারণে নাম পরিবর্তনের সুযোগ পেয়েছে।

চ্যাম্পিয়ন স্পোর্টস মালিকাধীন ঢাকা খেলবে ‘ঢাকা ক্যাপিটালস’ নামে। সিলেট খেলবে ‘সিলেট টাইটান্স’ নামে।

এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানিয়েছেন, ‘অর্থনৈতিক স্বচ্ছতা, অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনার সক্ষমতা বিবেচনা করেই পাঁচটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মালিকানা পেলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগের নাম পরিবর্তন করতে পারবে না, তবে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাপারে শিথিল আয়োজক কমিটি। সে সুবিধা পেল রাজশাহী ফ্রাঞ্চাইজি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222