দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক ও সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ খন্দকার মমতা হেনা লাভলীর ৯ ব্যাংক হিসাবে থাকা ৪২ লাখ ৭৩ হাজার ৭০১ টাকা জব্দের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। এর আগে গত ২০ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
এআইএল/
