নারায়ণগঞ্জের ফতুল্লার তালতলায় অবস্থিত ঐতিহ্যবাহী ও সুপ্রসিদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘আল মাদরাসাতুল ইসলামিয়া আফসারুল উলূম তালতলা মাদরাসায়’ আগামী ২৩ ও ২৪ নভেম্বর ২০২৫, রবি ও সোমবার ২দিন ব্যাপী ২৫ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষ্যে আয়োজিত এ মাহফিলে দেশের প্রখ্যাত ও বুজুর্গ আলেম এবং খ্যাতিমান ওয়ায়েজগণ বয়ান ও নসিহত পেশ করবেন। মাহফিল সুন্দর ও সফলভাবে আয়োজন করতে মাদরাসা কর্তৃপক্ষ ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রতিদিন আসরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত মাহফিল চলবে। কর্তৃপক্ষ আশা করছেন, বিগত বছরের মত এ বছরও স্থানীয় ও আশপাশের ধর্মপ্রাণ মুসলমানগণ দেশসেরা আলেমদের ওয়াজ শোনার জন্য মাহফিলে ব্যাপকভাবে উপস্থিত হবেন।
তালতলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং তালতলা মসজিদের ইমাম ও খতীব আলহাজ্ব হাফেজ মাওলানা মুহিউদ্দিন খান জানিয়েছেন, মাহফিলের প্রথমদিন ২৩ নভেম্বর রবিবার বয়ান করবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মাদ ইমাদুদ্দিন সাহেব, ফতুল্লা পাগলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন জিহাদী প্রমুখ। কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী। এছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আনিস আনসারীসহ অন্যান্য শিল্পীবৃন্দ। প্রথমদিনের সভাপতিত্ব করবেন আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা।
মাহফিলের দ্বিতীয়দিন ২৪ নভেম্বর সোমবার প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন ও দোয়া পরিচালনা করবেন দেশের নন্দিত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা)। আরো বয়ান করবেন তুফানী প্রধান জামে মসজিদের খতিব মাওলানা ওলিউল্লাহ আজাদী, কুতুবপুর ইউনিয়নের মুজাহিদ কমিটির সদর মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী প্রমুখ। সভাপতিত্ব করবেন আলহাজ্ব শাহ্জ্জাহান সাহেব।
মাহফিলে মহিলাদের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে। উক্ত মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ শোনার জন্য মাদরাসার পক্ষ থেকে সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মাহফিল বিষয়ে যেকোনো প্রয়োজনে যোগাযোগ: ০১৭১৫-৩৬২২৪৪, ০১৯১১-৩২৯৪৪৩।
এআইএল/
