শামীম ওসমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার জামাল উনিয়নের নাটোপাড়া গ্রামের মোস্তাফা মোল্লার স্ত্রী কোহিনুর বেগমকে গত ২৬শে নভেম্বর বুধবার কালিগঞ্জ বাজার থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। মাকে না পেয়ে একমাত্র মেয়ে হতাশায় দিন গুনছে। কোহিনুরের মেয়ে চুমকি খাতুন প্রতিবেদককে জানান, “তার মা গত বুধবার সকাল ৯টার সময় তার বাড়ি কালীগঞ্জে আসে। ১ ঘণ্টা পর বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। বাড়ি যেতে এক ঘন্টা সময় লাগে। তিনি ১২ টার সময় তার বাবার কাছে ফোন দিয়ে জানতে চায় তার মা বাড়িতে গিয়েছে কি না। তার বাবা বলেন বাসায় আসেনি। তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।” তিনি আরো বলেন, “তার মায়ের গায়ে কলিজা কালারের বোরকা আর কুসুম কালারের হিজাব পরা ছিলো। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তার মা’কে উদ্ধারের আকুতি জানান।”
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চুমকি খাতুন।
এমএআর/
