পটিয়ায় পাঁচ লাখ টাকার মদসহ মাদক ব্যবসায়ী আটক

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের পটিয়ায় ৫৮১ লিটার দেশীয় মদসহ রাসেল মহাজন (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (৩০ নভেম্বর) উপজেলার কেলিশহর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্র জানায়, “উদ্ধার হওয়া মদের বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।” ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও উদ্ধার করা মাদকদ্রব্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222