হাসিনার গুম-খুনের নির্দেশ বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক: তাজুল ইসলাম

by amirulislamluqman20@gmail.com

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।

রোববার (৭ ডিসেম্বর) দুপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা সংক্রান্ত অভিযোগ গঠনের শুনানির সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, গুমের নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারগুলোর লোকজনদের হয়রানি করা হতো। এমনকি গণভবনে ডেকে নাটক সাজাতো শেখ হাসিনা।

তাজুল ইসলাম আরো বলেন, হাসিনার আমলের গুমের সব অপারেশনের দায়িত্ব পালন করতেন লে. কর্নেল (অব.) মখছুরুর হক, অবসরে গিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222