আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন বিএনপির তুলি, মির্জা ফখরুলের অভিনন্দন

by Fatih Work

গুম প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি।

বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তুলিকে অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন
banner

মির্জা ফখরুল বলেন, নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য সানজিদা ইসলাম তুলির মনোনীত হওয়া বাংলাদেশের জন্য গর্বের বিষয়। মানবাধিকার এবং বিশেষ করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তুলির কাজের স্বীকৃতি অনন্য ও তাৎপর্যময়। এটি দেশের অনেক পরিবারের মুখোমুখি হওয়া কঠিন সংগ্রামের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই পুরস্কারপ্রাপ্তি ন্যায়বিচারের দাবির সঙ্গে বিশ্ববাসী উৎসাহিত হবে নিঃসন্দেহে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের নিয়ে ‘মায়ের ডাক’ সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তুলি। তার ভাই সাজেদুল ইসলাম সুমন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনো তিনি নিখোঁজ রয়েছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222