রামপুরা ব্রিজ এলাকায় BD Clean এর পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

by Fatih Work

মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠন BD Clean এর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) BD Clean ঢাকা (উত্তর) এর আওতাধীন ১২ নম্বর জোনের সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
banner

এ দিনের কার্যক্রমের অংশ হিসেবে রামপুরা ব্রিজ পুলিশ বক্স ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে এলাকাটির স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনে BD Clean–এর সদস্যরা।

স্বেচ্ছাসেবীরা জানান, “চিন্তার ডাকে জাগে সবার প্রাণ”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে BD Clean দীর্ঘদিন ধরে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করছে। ভালোবাসা, ঐক্য ও দৃঢ় সংকল্পের শক্তিতে তারা স্বপ্ন দেখে পরিচ্ছন্ন, নীল-সবুজ, বাসযোগ্য একটি বাংলাদেশের।

রামপুরা এলাকায় আজকের এই উদ্যোগে স্থানীয় জনগণও সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন। BD Clean এর সদস্যরা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব। তাই তারা প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222