হেডফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হৃদয় রায় (২৫) নামের এক যুবকের। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আর্দশপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে কথা বলছিল। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222