কাভার্ড ভ্যানের ধাক্কায় কুষ্টিয়ায় দুই পুলিশ সদস্য নিহত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলার লালন শাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলেন- পুলিশ পরিদর্শক মুজহার ও উপপুলিশ পরিদর্শক কায়েম। নিহত দুজনই পাবনা জেলা পুলিশে কর্মরত ছিলেন।

ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান বলেন, “মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন সেই দুইজন পুলিশ সদস্য। লালন শাহ ব্রিজ পার হওয়ার পর একটা কাভার্ড ভ্যান পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন পুলিশ সদস্য কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত একজন হলেন ইন্সপেক্টর মুজহার এবং অন্যজন এসআই কায়েম।”

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222