অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

by amirulislamluqman20@gmail.com

অধিকৃত কাশ্মীরের রাজধানীতে অবস্থিত একটি ভারতীয় সেনা ক্যাম্পে ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ক্যাম্পে মোতায়েন সেনা কর্মকর্তাদের অদক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ্যে এসেছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, দুই তলা বিশিষ্ট ওই ভবনটিতে ভারতের শীর্ষস্থানীয় আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একটি ব্যাটালিয়ন অবস্থান করছিল। ক্যাম্পের নিচতলায় আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্র শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

ঘটনার পর সম্ভাব্য হামলার আশঙ্কায় অতিরিক্ত সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ক্যাম্পের ভেতরে থাকা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা ও সদস্যরা যুদ্ধ সরঞ্জাম রেখে নিজেদের প্রাণ বাঁচাতে ক্যাম্প ছেড়ে পালিয়ে যান। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভারতীয় সামরিক শীর্ষ মহলে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, অধিকৃত কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি এবং ক্যাম্পগুলোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নির্ধারণ করা যায়নি। ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তা, সুযোগ-সুবিধার অভাব এবং প্রতিকূল পরিবেশ নিয়ে অভিযোগ জানিয়ে আসলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222