ডেস্ক রিপোর্ট:
আটোয়ারীর গোলচত্বরকে ‘ওসমান হাদি চত্বরে’ রূপান্তরিত করা হয়েছে।
জানা গেছে, জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে গোলচত্বরটির নাম পরিবর্তন করা হয়েছে।
আটোয়ারীর অন্যতম ব্যস্ততম ফকিরগঞ্জ বাজারের যানজট নিরসনের জন্য ২০২৩ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. মুশফিকুল আলম হালিম চৌরাস্তার মাঝে একটি গোলচত্বর নির্মাণ করেন। পরবর্তীতে গোলচত্বরটি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানববন্ধন আর বিক্ষোভ সমাবেশের কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠে।
তবে স্থানীয়দের দাবি, শহীদ শরিফ ওসমান হাদিকে আজীবন স্মরণ রাখতে ওই চত্বরকে আধুনিকায়ন করতে হবে৷ তাঁরা বলেন, এই চত্বরটিকে আধুনিকায়নের জন্য আলোক সজ্জাকরণ, চারপাশে টাইলস দিয়ে পুনঃনির্মাণসহ সিসিটিভি স্থাপন করা যেতে পারে। এছাড়াও সেখানে যেন আর কোনো রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার না লাগানোর দাবি জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা নাম পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ওসমান হাদি চত্বর আটোয়ারীর পরিচিতি আরো সমৃদ্ধ করবে।
এমএআর/
