জামালপুরের মাদারগঞ্জের পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

জামালপুরের মাদারগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, শুক্রবার দুপুরে নিশ্চিন্তপুর সরকার বাড়ির পশ্চিমে একটি পুকুরে নবজাতকের মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সদ্য জন্ম নেওয়া শিশুটির মরদেহ এক থেকে দুদিন আগে পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222