ডেস্ক রিপোর্ট:
রাঙামাটির কাপ্তাই হ্রদে সুবলং থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী নৌযান উল্টে গেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। অক্ষত উদ্ধার হয়েছেন সব পর্যটক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সুবলং থেকে ফেরার পথে রাঙামাটির শীলছড়িমুখ এলাকায় নৌযানটি উল্টে যায়।
দুর্ঘটনার পর উদ্ধার করতে যাওয়া নৌযান লঞ্চ ‘এম এল সুমি’ করে রাঙামাটি শহরে ফেরেন পর্যটকরা।
টুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, “পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে শুনেছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, রাঙামাটি কাপ্তাই হ্রদে প্রায় প্রতি বছর পর্যটকবাহী নৌযান ডুরির ঘটনা ঘটে থাকলেও বোটে লাইফ জ্যাকেট রাখার বিষয়ে উদাসীন বোটচালকরা। শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও আইনের প্রয়োগ দেখা যায় না।
এমএআর/
