ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়ার ভেড়ামারার যাত্রী ছাউনি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন-মিরপুরের সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার সময় ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অন্যজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থার তারও মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএআর/
