ভালুকায় সহকর্মীর গুলিতে নিহত আনসার সদস্য, আটক ১

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় নিরাপত্তা দায়িত্বে থাকা রোমান নামের এক আনসার সদস্যের গুলিতে অপর এক আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে আটক করেছে ভালুকা মডেল পুলিশ।

বিজ্ঞাপন
banner

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের প্রবিত্র বিশ্বাসের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, “সোমবার রাতে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সুয়েটার্স কারখানার একজন আনসার ৯ সদস্য রোমান খেয়ালের বসে বজেন্দ্রকে গুলির ভয় দেখায়। কিন্তু বন্ধুক থেকে গুলি বের হয়ে বজেন্দ্র বিশ্বাসের বাম পায়ের উরুতে লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি মারা যায়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222