টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

by Fatih Work

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ইব্রাহিম হোসেন সোহেল (৩০)। তিনি নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং পাটগাতী গ্রামের সোহরাব ফকিরের ছেলে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি জানান, “গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে তদন্তে উঠে আসে। তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেলের সম্পৃক্ততা পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।”

এসআই মনির হোসেন আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারির ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222