নরসিংদীতে বেগম খালেদা জিয়ার স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে আজ বিকালে নরসিংদী শিশু একাডেমিতে এ সভায় নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে ও নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী ধানের শীষ মার্কার আলহাজ্ব মঞ্জুর এলাহী এর সঞ্চালনায়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী ধানের শীষ মার্কার আলহাজ্ব মঞ্জুর এলাহী, জেলা বিএনপির সি. সহসভাপতি নরসিংদী-৪ বেলাব-মনোহরদী আসনের বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী ধানের শীষ মার্কার সরদার শাখায়াত হোসেন সরদার, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাষ্টার।

এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহসভাপতি আকবর হোসেন, সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, সহসভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, সহসভাপতি এড. আব্দুল বাছেদ ভুইয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদুৎ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল হক বাচ্চু ও যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু ও সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপির উপদেষ্টার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভুইয়া, জেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপিরসহ কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া ও সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মন প্রিন্স, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা আইনজিবি সমিতির সভাপতি এড. আব্দুল মান্নান, জেলা মহিলাদল সেক্রেটারী ছালমা আক্তার স্বপনা, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সাধারন সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা উলামা দলের সাধারন সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা তাঁতীদলের সভাপতি হুররজ মোল্লা, রায়পুরা পৌর তাঁতীদলের সভাপতি ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নরসিংদী শহর উলামা দলের সাধারন সম্পাদক মুফতি আল আমিন।

খায়রুল কবির খোকন বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফ্যাসিস শেখ হাসিনা দায়ী, তাকে মেরে ফেলার জন্য শেখ হাসিনার নির্দেশে মিথ্যা মামলা দিয়ে জেল খানায় খাবারের সাথে বিষক্রিয়া করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হয়েও বাংলাদেশের মানুষকে বার বার রক্ষা করেছেন। যতবার বাংলাদেশ বিপদে পড়েছে ততবারই তিনি বাংলাদেশের হাল ধরেছেন। দেশনেত্রীর সৃজনশীল চিন্তা, দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে খালেদা জিয়ার ভূমিকা এবং হিংসা-প্রতিহিংসার রাজনীতি না করে খালেদা জিয়া মানবিক এবং গণতান্ত্রিক চিন্তা চর্চাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। সর্বোপরি তিনি মানবিকবোধের একজন মহীয়সী নেত্রী। খালেদা জিয়ার সৌন্দর্যবোধ, পরিমিতি বোধ এবং সংযমী চিন্তা ও আচরণ বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। তাঁর স্মৃতি আমরা বহন করছি এবং আমার বিশ্বাস খালেদা জিয়ার বিদায় বেলায় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী তাকে সম্মানের বিদায় জানিয়েছেন। সর্বস্তরের শিশু-কিশোরদের শিক্ষার জন্য শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণের ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া।” তিনি আরো বলেন, “বেগম জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222