কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

by Fatih Work

নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানকে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকেরা।

গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাতে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর সরকার।

বিজ্ঞাপন
banner

বিএনপির নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটি বিএনপির জন্য ইতিবাচক বলে তারা মনে করছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানুষ আজ বিএনপির দিকে ঝুঁকছে। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি।” তিনি আরও বলেন, “রাতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের চূড়ান্ত তালিকা হাতে পেলে সঠিক সংখ্যা নিশ্চিত করা যাবে।” এদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন, আবার কেউ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

এই যোগদানকে কেন্দ্র করে সৈয়দপুর ও আশপাশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এ ঘটনা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222