দিনাজপুরের আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

by Fatih Work

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের পেছনের অংশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। তবে স্থানীয়দের কেউই মৃত যুবকদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

চিরিরবন্দর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহ দুটি যুবক বয়সী।

মৃত্যুর সঠিক কারণ বা আঘাতের চিহ্ন সম্পর্কে প্রাথমিক নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (এম আব্দুর রহিম মেডিকেল কলেজ) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি হত্যাকাণ্ড না কি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যাবে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222