ভোলাহাটে আ.লীগ নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বিএনপিতে বরণ

by Fatih Work

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ‌ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন, ভোলাহাট ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে শামিল হন।

যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান জানান, বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে তারা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুনদের স্বাগত জানিয়ে বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222