মুন্সিগঞ্জের চিত্রকোট ইউনিয়নে ১৪ই জানুয়ারী বুধবার বাদ মাগরিব চিত্রকোট যুব সমাজ ও বিক্রমপুর কালচার সেন্টারের আয়োজনে জুলাই-শাপলা ডকুমেন্টারি প্রদর্শনী ও হাদী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মাদ ইয়ামিনের সঞ্চালনায়, আফরান প্রান্ত ও মুহাম্মাদ আসিফের পরিচালনায়, মাওলানা রহমতুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে চলে রাত ৮:৩০ পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা বাসাইল ইউনিয়নের সোহাগ মাঝিসহ স্থানীয় সচেতন যুবসমাজ ও আশেপাশে এলাকার নানা বয়সের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি তিনটি ধাপে সম্পন্ন হয়েছে। হাসিনা কর্তৃক শাপলা গণহত্যার ডকুমেন্টারি, জুলাই ডকুমেন্টারী প্রদর্শন ও হাদী স্মরণে দোয়া মাহফিল। ধাপে ধাপে সঞ্চালক মুহাম্মাদ ইয়ামিন অনুষ্ঠানটি নির্বাহ করেন।
অনুষ্ঠানে জুলাই ও শাপলার চেতনা ধারণ করে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা সোহাগ মাঝি, আফরান প্রান্ত, হাসানুল বান্না তাসনিম, আরিফ আহমেদ, শেখ সাঈদ, মোহাম্মদ শিহাব, মাওলানা মুহাম্মাদ উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন মুহাম্মাদ রায়হান, মুহাম্মদ রুমান, মুহাম্মাদ তাসিন হোসাইনসহ চিত্রকোট ৬-৭ নং ওয়ার্ড ও বিক্রমপুর কালচার সেন্টার।
নাগেরহাটি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ রহমতুল্লাহর দোয়া মোনাজাতের মধ্যদিয়ে রাত ৮:৩০ মিনিটে শেষ হয়।
এমএআর/
