ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

by Fatih Work

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। নিহত স্কুলছাত্রী উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে এবং জন্তিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

এর আগে গত ১৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

‎‎নিহতের ‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে স্কুলছাত্রী সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর দুই দিন পর রবিবার সকালে ‎স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে সুরাইয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে বিষয়টি থানার পুলিশকে জানালে দুপুরে লাশটি উদ্ধার করে।

‎‎এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আকনজি বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে । পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে শিঘ্রই আইনের আওতায় আনা হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222