ভারত ম্যাচ বয়কটের কারণে পাকিস্তানকে কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল

by Nur Alam Khan

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়ার প্রেক্ষাপটে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্তকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে, কারণ তারা বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। ভারতের ক্রিকেট–সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার প্রতিবাদে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি।’

বিজ্ঞাপন
banner

এর আগে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় সদস্যদের সমর্থন না পাওয়ায় প্রস্তাব বাতিল হয়ে যায়। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। পাকিস্তান এই সময়ে বাংলাদেশের পাশে অবস্থান নিয়েছিল।

পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222