তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিজ্ঞাপন
banner

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। সেই সঙ্গে পরিবর্তনের এই সময়ে বিএনপির গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222