এআই অলিম্পিয়াডে সোনাজয়ী শিক্ষার্থীদের ইচ্ছা পূরণ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে সোনাজয়ী বাংলাদেশী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ভিভিআইপি গ্যালারি থেকে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) তাদেরকে এই সুযোগ করে দেয়া হয়।

বিজ্ঞাপন
banner

অধিবেশন দেখার পাশাপাশি সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, একাডেমিক কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস, স্বর্ণপদকজয়ী ত্রিদিব রায় আর্য এবং দলের সদস্য নাইরা নাওয়ার আহমেদ, অনন্য যারিফ আকন্দ, নাওফিল রহমান, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাজা আব্দুল্লাহ। এ সময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং নতুন নতুন উদ্ভাবনী কাজে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাদের জন্য ভিভিআইপি গ্যালারি থেকে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার ব্যবস্থা করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজ তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222