চাঁদা না পেয়ে জুট মিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

by Fatih Work

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
banner

রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা। হামলার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মোহাম্মদ আলীর ভাতিজা মোহাম্মদ সজীব জানান, গভীর রাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে তারা দেখতে পান, মোহাম্মদ আলীর বাড়ির ভেতর থেকে ধোঁয়া উঠছে। তিনি বলেন, মোহাম্মদ আলী পরিবারসহ ঢাকায় থাকায় বাড়িটি খালি ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে জালের কাঠি, লাল টেপসহ বিস্ফোরণের বিভিন্ন আলামত উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, “একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222