ইফতারের সময় বাড়িতে সংঘবদ্ধ হামলা, আহত ৬

by Fatih Work

বগুড়ার শেরপুর উপজেলায় ইফতারের সময় একটি বাড়িতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নগদ ২৬ লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সুবান্নাহার গ্রামে তফির খন্দকারের ছেলে লিটন খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

লিটন খন্দকারের স্ত্রী রাজিয়া জানান, ইফতারের সময় হঠাৎ ২৫–৩০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে। তিনি অভিযোগ করেন, জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রাখা নগদ ২৬ লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম আলী বলেন, তারা অভিযোগ পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222