নরসিংদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ৭ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

by Fatih Work

নরসিংদীতে একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৭ দিনব্যাপী ২১ শে ফেব্রুয়ারি বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ জেলার সকল প্রশাসনিক কর্মকর্তারা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের কেন্দ্রীয় শহীদ মিনার, নরসিংদী সরকারী কলেজ শহীদ মিনার, সাটিরপাড়া পৌর শহীদ মিনার, নরসিংদী সরকারি মহিলা কলেজ, রায়পুরা, বেলাব, মনোহরদী, পশাল, শিবপুর, সরকারী শহীদ আসাদ কলেজ ও সরকারী রায়পুরা কলেজসহ জেলার বিভিন্ন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন
banner

পরবর্তী অনুষ্ঠান সকাল ১০টায় নরসিংদী শিক্ষাচত্ত্রে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৭ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন নরসিংদী সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌরসভা, কলেজ, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি আলহাজ্ব মঞ্জুর এলাহী, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো: সামসুজ্জামান, নরসিংদী সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াছমিন, বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহমেদ।

শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিআইপি সভাপতি রাশেদুল হাসান রিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লা, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মাখন দাস ও সেক্রেটারী আসাদুল হক।

রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা যুবদল ও মহিলা দলের প্রতিনিধি, জেলা তাঁতী ও উলামা দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বই মেলার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222