ইন্দুরকানীতে আ.লীগের হামলায় ৫ বিএনপি নেতা আহত

by Fatih Work

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা উপজেলার পত্তাশী বাজার এলাকায় বিএনপির পাঁচ নেতার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৎস্যজীবী দল ও জাসাসের দুই সভাপতিসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

আহতরা হলেন— পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির (৫৫), জাসাসের সভাপতি জাহিদ হোসেন (৩৮), ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)। তারা বর্তমানে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের মধ্যে দুজন অচেতন ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত জাহিদ হোসেন অভিযোগ করেন, হামলার নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু। তার ছেলে রায়হান, ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮–১০ জন এ হামলায় অংশ নেন। তিনি দাবি করেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই প্রতিশোধমূলকভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন। তাকে মিথ্যা অভিযোগে জড়ানো হচ্ছে বলেও দাবি করেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মারামারির খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222