ত্রিশালে হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

by Abid

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়নে নবনির্মিত একটি পাকা সড়কের কার্পেটিং হাত দিয়ে টান দিলেই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। দরিকাঁঠাল এলাকায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পাকাকরণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সরকারি অর্থ লোপাটের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ইটের ওপর জমে থাকা ধুলাবালি ও কাদা পরিষ্কার না করেই বিটুমিন প্রয়োগ করার ফলে ঢালাইয়ের স্থায়িত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন অংশে মানুষ হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কাজের মান নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সরেজমিনে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দরিকাঁঠাল থেকে কাজীরশিমলা পর্যন্ত সড়কটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রহমান এন্টারপ্রাইজ’। ১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৮৪ টাকা ব্যয়ের এই প্রকল্পে সম্প্রতি ৪০০ মিটার কার্পেটিং শেষ হওয়ার পরপরই এই বিপত্তি ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিটুমিনের স্বল্পতা, নিম্নমানের পাথর ব্যবহার এবং সঠিক পদ্ধতিতে রোলার দিয়ে কম্প্যাকশন না করায় পিচঢালাই আলগা হয়ে পড়ে রয়েছে। এর প্রতিবাদে এবং মানসম্মত কাজের দাবিতে এলাকাবাসী বর্তমানে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

শনিবার সড়কটি পরিদর্শনে যান ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং এলজিইডি প্রকৌশলী যুবায়েত হোসেন। কর্মকর্তারা কাজের মানে সন্তোষ প্রকাশ করলেও উপস্থিত জনতা এর তীব্র প্রতিবাদ জানান। প্রকৌশলী দাবি করেন, ঢালাইয়ের পরদিনই কাজ তুলে ফেলায় এমন দেখাচ্ছে, কোনো অনিয়ম হয়নি। অন্যদিকে ইউএনও জানান, হাত দিয়ে কার্পেটিং তোলা অনুচিত এবং পরিদর্শনে তিনি বড় কোনো ত্রুটি পাননি। তবে স্থানীয়দের দাবি, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সড়কটি যথাযথভাবে পুনরায় সংস্কার করা হোক।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222