প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

by Abid

বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দেন। টেলিফোনে আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে, ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন
banner

আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সংকটকালীন সময়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে দ্রুত তথ্য প্রদান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে সোমবার বিকালেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বিষয়ে প্রাথমিক আলাপ হয়।

উল্লেখ্য, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশটিতে এই হতাহতের ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, তবে বাহরাইন সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222