বগুড়া-৬ আসনে ৯৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে ধানের শীষ

by Abid

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগণনা শেষে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনের মোট ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

বিজ্ঞাপন
banner

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৯৬টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ৮২ হাজার ২৪১ ভোট। তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩৪ হাজার ৬৮২ ভোট। ফলে এখন পর্যন্ত ধানের শীষের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৭ হাজার ৫৫৯ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, লড়াইয়ে বেশ পিছিয়ে থাকা ফুলকপি প্রতীকের প্রার্থী আল-আমিন তালুকদার পেয়েছেন মাত্র ৩৩১ ভোট।

বগুড়া সদর আসনের এই উপনির্বাচনে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা প্রক্রিয়া। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল সংগ্রহের কাজ দ্রুতগতিতে চলছে। সবকটি কেন্দ্রের তথ্য হাতে আসার পরপরই চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222