ময়মনসিংহের গৌরীপুরে একটি পাম্পে তেল নিতে এসে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তাসনিম ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ানো নিয়ে চালকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়।
ওই ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি একে অপরের ওপর ঝাপিয়ে পড়ছেন, কিলঘুষি মারছেন। ওই সময় তেল নিতে আসা অন্য ব্যক্তিরা থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। কিছুদূরে পুলিশ দায়িত্বরত থাকলেও তৎপরতা দেখা যায়নি।
রবিবার (১৯ এপ্রিল) গৌরীপুরের তাসনিম ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যায়, চরম বিশৃঙ্খলা ও নজিরবিহীন ভোগান্তির চিত্র।
ভোর থেকেই দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। প্রায় এক কিলোমিটারজুড়ে লাইন গিয়ে ঠেকেছে।
প্রসঙ্গত, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় প্রতিটি পাম্পে পুলিশ ও ম্যাজিস্ট্রেট (ট্যাগ অফিসার) মোতায়েন করেছে প্রশাসন।
এনআর/
