শনিবার থেকে দুই বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

by Abid

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগামী ৯৬ ঘণ্টায় ভারী থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ এপ্রিল) এক সতর্কবার্তায় জানানো হয়, গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী চার দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই প্রবল বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

উত্তর ও তৎসংলগ্ন এলাকায় মেঘমালার ঘনঘটা অব্যাহত থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222