মেহেরপুরে বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

by Tahsan Arif

মেহেরপুর প্রতিনিধি ::  গ্রাম আর বোমা দুটো যেনো সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু এ ঘটনাটাই ঘটলো মেহেরপুরে। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে এক ব্যক্তির বাড়ির মূল ফটকের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু এবং হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন পলাশ নামের এক ব্যক্তির বাড়ির সামনে এটি পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম সকালে হাঁটতে বের হন। বাড়ির মূল ফটকের সামনে পৌঁছালে তিনি কালো টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে লেখা ছিল- ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই।’ হুমকিমূলক এই বার্তা দেখে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সানোয়ার হোসেনকে জানান এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বস্তুটিকে পানিভর্তি একটি বালতিতে রাখা হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222