বালাসী-বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতুর স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামানের

by Masudul Kadir

এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণ করতে চান তিনি। এটি শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৬ মে) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “এ সেতু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু আনবো। ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন করবো।”

সেতুর সম্ভাব্য রুট নিয়ে বিভিন্ন মতামতের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “অনেকে চাচ্ছে সেতুটি অন্য রুটে যাক, কেউ মাদারগঞ্জ হয়ে নেওয়ারও চেষ্টা করছে। সেখানে হলে কিছুটা পথ কম হয়। কিন্তু আমি চাই বালাসী-বাহাদুরাবাদ দিয়েই সেতু হোক। এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এসময় স্থানীয়দের কাছে দোয়া কামনা করে তিনি বলেন, “দোয়া অনেক বড় শক্তি। আল্লাহর রহমতে আমরা এলাকার উন্নয়নে বড় বড় কাজ করতে পারবো।”

এছাড়া বালাসী থেকে রাজিবপুর পর্যন্ত সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী জানান, এ পথে বড় দুই লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের চলাচল সহজ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ জহুরুল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222