সোনার দাম আরও কমল, ভরিতে কত

by Masudul Kadir

দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় দাম কমিয়ে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২০ মে) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন
banner

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩১ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ১৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতি ১ লাখ ৫৭ হাজার ২৩৯ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারিত হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা এবং ২১ ক্যারেটের রুপার প্রতিভরি ৫ হাজার ৩৬৫ টাকা। আর ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতিভরি ৩ হাজার ৪৪১ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি বা মেকিং চার্জও প্রযোজ্য হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222