নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী): নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার দিন রাতে নরসিংদী জেলা প্রশাসকের বাংলোতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মিলনমেলায় জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, পদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

 এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খান এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন এবং জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার বাইজিদ বিন মনছুর ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব রাশেদুল হাসান রেন্টু, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক-বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন মৃধা, সিরাজগঞ্জ ওমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা এবং নরসিংদী চেম্বারের পরিচালক আতাউর রহমান মিঠু। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা ই রাব্বি, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এম এ মুসা ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজওয়ান হোসাইন উপস্থিত ছিলেন।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও সেক্রেটারি মো. আসাদুজ্জামান পলাশ এবং নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল ও সেক্রেটারি মো. সজল মিয়া অনুষ্ঠানে যোগ দেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় আরও ছিলেন নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ, সিভিল সার্জন, আইনজীবী সমিতির সভাপতি, বিভিন্ন উপজেলার ইউএনও ও এসিল্যান্ড, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কালেক্টরেট কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কালেক্টরেট মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসবমুখর এই আয়োজনের প্রীতিভোজে বিখ্যাত মেজবানি মাংসসহ বিভিন্ন ধরনের উপাদেয় খাদ্য পরিবেশন করা হয়। নৈশভোজ শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার দুই কন্যা চমৎকার সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি আমন্ত্রিত অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি এবং আলহাজ্ব মনজুর এলাহী অনুষ্ঠানে মন মাতানো গান পরিবেশন করে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন। উপস্থিত সকলে জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222