সীমান্তে শ’খানেক বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: সীমান্তে শ’খানেক বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিয়ে ভিনদেশী তাড়ানোর প্রক্রিয়া শুরু করলো বিএসএফ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে নথি যাচাইয়ের পর প্রায় শতাধিক বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৯ মে) বিএসএফ ও বিজিবির সমন্বয়ে এই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক বহু মানুষ ভিড় জমাচ্ছেন। সীমান্তে পৌঁছানোর পর তাদের নাম-পরিচয় নথিভুক্ত করা হচ্ছে এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে বিএসএফ। যাদের কাছে বাংলাদেশি পরিচয়ের নথি রয়েছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। পরে যাচাইকৃত তথ্য বিজিবির কাছে পাঠানো হলে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত নেওয়া হচ্ছে।

জানা গেছে, হাকিমপুর, স্বরূপনগর বাজার ও তেঁতুলিয়া সীমান্ত এলাকায় তৈরি চারটি হোল্ডিং সেন্টারে কয়েকশো মানুষকে রাখা হয়েছে। শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

সীমান্তে অপেক্ষমাণ অনেকেই জানিয়েছেন, কাজের খোঁজে বা দালালচক্রের মাধ্যমে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। দীর্ঘদিন ভারতে বসবাসের পর বর্তমানে পরিস্থিতি পরিবর্তনের জেরে অনেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাইছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও সীমান্ত ও হোল্ডিং সেন্টারগুলোতে নিজেদের বাংলাদেশি দাবি করা আরও কয়েকশো মানুষ অপেক্ষা করছেন। ফলে হাকিমপুর সীমান্ত এলাকায় চাপ ক্রমশ বাড়ছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222