জামালপুরে নাগরিক সুবিধা ও সমস্যা নিয়ে নাগরিক বৈঠক অনুষ্ঠিত

by Masudul Kadir

এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)::

জামালপুর পৌরসভার নাগরিক সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মানবাধিকার সংগঠন Combined Human Rights World (CHRW)-এর জামালপুর জেলা শাখার উদ্যোগে এক নাগরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

রবিবার (৩১ মে) সকাল ১১টায় জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলটিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি অফিস কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এমএইচ মজনু মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মো. জুলফুক্কার রহমান শাহিন।

সভায় উপস্থাপিত মানবাধিকারভিত্তিক প্রতিবেদনে এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, মশা-মাছির উপদ্রব, ভাঙাচোরা সড়ক, গণপরিবহনের অভাব, বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল এবং পর্যাপ্ত সড়কবাতির অভাব স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় বক্তব্য রাখেন সাবেক কমিশনার মো. জুলফুক্কার রহমান শাহিন, বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতাউর রহমান আকবর, ডা. মনিরুজ্জামান খান মশিউল আলম, সাঈদা বেগম শ্যামা, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মো. এমদাদুল হক, মো. সেলিম রেজা, প্রফেসর আনোয়ার হোসেন, স্থানীয় বাসিন্দা মো. হুরমোজ আলী এবং আরিফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকারকর্মীরা।

বক্তারা বলেন, নাগরিকদের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হলে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তারা সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা থেকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ নগর মাস্টার প্ল্যান প্রণয়ন, খাল পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, গণপরিবহন চালু, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নাগরিক সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়।

সভা শেষে স্থানীয় উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নাগরিক অধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এ ধরনের গণমুখী কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

বৈঠকে স্থানীয় এলাকাবাসী, সমাজসেবক, মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222