সুদানে ইন্তেকাল করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন

by Abid vs36

দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মহিউদ্দিন চপলের মরদেহ সাত দিন পর তার নিজ গ্রাম ভোলার লালমোহনে পৌঁছেছে।

আজ শনিবার (৬ জুন) দুপুরে সামরিক বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে সেনাবাহিনীর একটি চৌকস দল তার মরদেহ নিয়ে লালমোহন সরকারি কলেজ মাঠে অবতরণ করে। এরপর সেখান থেকে তাকে নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। বিকেলে সেখানে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন
banner

নিহত মহিউদ্দিন চপল লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন মেম্বারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের জন্য দক্ষিণ সুদানে গিয়েছিলেন। গত ৩০ মে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

এদিকে মহিউদ্দিন চপলের এই আকস্মিক ও অকালমৃত্যুর খবর দেশের বাড়িতে পৌঁছানোর পর থেকেই পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় সর্বস্তরের মানুষ ভিড় জমান। সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বীর সেনা সদস্যকে যথাযথ সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222